
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০.৯২ শতাংশ। এছাড়াও ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ৯.৬৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৯.০৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, জুট স্পিনার্স, বিডিকম অনলাইন এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments