
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৮.৫৯ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৪৩ লাখ ৮৫ হাজর টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৭.৪৬ শতাংশ। এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের সর্বচ্চো দর ১০.৪৭ শতাংশ বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্সুরেন্স, আমরা টেকনোলজিস, জেমিনী সী ফুড, ঢাকা ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেড।
ডেইরি শেয়অরবাজার ডটকম/ই.




























Recent Comments