ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫.৬৮ শতাংশ। এছাড়াও ইস্টার্ন ব্যাংক ১১.১৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড ৯.৮২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, ইউনিক হোটেল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments