ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৩.১৬ শতাংশ। এছাড়াও স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ১৫.৬০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ১৪.৫০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-এশিয়া প্যাসিফিক, লিগাসি ফুটওয়ার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments