
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯.৬৮ শতাংশ। এছাড়াও মাইডাস ফাইন্যান্স লিমিটেডের দর ৭.০৩ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ৬.৩৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, বেঙ্গল উইণ্ডসর, ইয়াকিন পলিমার, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments