
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯.৭৫ শতাংশ। এছাড়াও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দর ১৬.৬৭ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ১৫.০৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, এসিআই লিমিটেড, এমারেল্ড অয়েল, আইপিডিসি ফাইন্যান্স, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং জুট স্পিনার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments