ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৮.৫৭ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির সর্বচ্চো দর বেড়েছে ১৭.৮৩ শতাংশ। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সর্বচ্চো ১৭.০২ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, নিউ লাইন ক্লোথিংস, দা ঢাকা ডাইং এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments