ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২২ জুন থেকে ২৫ জুন ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৮৬.০২ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের সর্বচ্চো দর বেড়েছে ৩১.৯১ শতাংশ। এবং রহিমা ফুড কর্পোরেশনের সর্বচ্চো ২৪.৯০ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, নিউ লাইন ক্লোথিংস, সাফকো স্পিনিং, দেশ গার্মেন্টস, লিগাসি ফুটওয়ার, স্টান্ডার্ড ব্যাংক এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments