
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৯.০৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ৪৭ লাখ ১১হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজর ২০০ টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ পেপার মিলস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৬.২৪ শতাংশ। এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১২.৯৭ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাভানা ফার্মাসিউটিক্যালস, মেঘনা লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস লিমিটেড, এডিএন টেলিকম এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
ডেইরি শেয়অরবাজার ডটকম/ই.


































Recent Comments