ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩০.০০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৯১ লাখ ০৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৮ লাখ ২১ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২২.২২ শতাংশ। এবং সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড সর্বচ্চো ১৫.১৮ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি, বিডি থাই অ্যালুমিনিয়াম, মাইডাস ফাইন্যান্সিং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments