ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৫.৯২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৪১ লাখ ০২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ ০২ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১২.২০ শতাংশ। এবং মেট্রো স্পিনিং লিমিটেড সর্বচ্চো ১১.৬৯ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেএমআই হসপিটাল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments