ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৭.৫৩ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৬৯ লাখ ০১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৩ লাখ ০৮ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে২৪.৯১ শতাংশ। এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো ১৭.৬৬ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিস, কে এন্ড কিউ, দেশবন্ধু পলিমর, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, কোহিনূর ক্যামিকেলস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments