
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৫৯.৫৫ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৯৭ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৫ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির সর্বচ্চো দর বেড়েছে ২৮.২৬ শতাংশ। এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের সর্বচ্চো ২৮.২১ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদাস, এসবিএসি ব্যাংক, সাফকো স্পিনিং, আফতাব অটোমোবাইলস, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments