ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১০-১৪ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৬ টি খাতের দর বেড়েছে দর কমেছে ১৫ টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে জুট খাতের। এই খাতে দর বেড়ে ১২.১৬ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে কর্পোরেট বন্ড খাতের দর ৭.১৫ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং কাগজ ও প্রকাশনা দর ৩.২৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে। ট্যানারি খাতে ৩.০১, আর্থিক খাতে ১.৫৪, বিবিধ খাতে ০.২৭, শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ৬ খাতের দর বাড়লেও কমেছে ১৫টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে টেক্সটাইল খাতে।এই খাতের দর কমেছে ০.২২, শতাংশ। এছাড়াও প্রকৌশল খাতে ০.৪৫, ওষুধ ও রসায়ন খাতে ০.৭৭, আইটি খাতে ০.৮৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৮৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৯, সেবা ও আবাসন খাতে ১.২২, ভ্রমণ ও অবকাশ ১.২৫ এবং সিমেন্ট খাতে ১.৩৭ জিবন বীমা খাতে এই খাতের দর কমেছে ১.৪ শতাংশ। এছাড়াও ব্যাংক খাতে ১.৫৬, সিরামিক খাতে ১.৮৬, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৯২, টেলিকমিউনিকেশন খাতে ২.৫৭, মিউচুয়াল ফান্ড খাতে ৪.১৮, শতাংশ দর কমেছে।
ডেইলিন শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments