ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ৫২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা ফাইন ফুডসের লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। এবং ১৪ কোটি ৫ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে– খান ব্রাদাস্, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,পূবালী ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, সিটি ইন্সুরেন্স এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments