ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১০ থেকে ১৪ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিদিন গড়ে ২২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয় এবং সিটি ব্যাংকের প্রতিদিন গড়ে ১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং মিলস্ , রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সি পার্ল বিচ, খান ব্রাদাস্ পিপি ওভেন ব্যাগ এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments