
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৫ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৬.৪০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৪.২০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন প্রকৌশল খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.৯০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা বিবিধ খাতে ০.৮০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে ০.৪০ শতাংশ মুনাফায় রয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments