শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি
spot_img
spot_img

২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে পঞ্চম বৈঠকে শেষে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।

তিনি জানান, ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি। সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments