ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ২৭ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে সর্বাধিক খাতে দর বেড়েছে। সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০ খাতের দর বেড়েছে। বাকি ১টি খাতে দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে প্রকৌশল খাতের দর সবচেয়ে বেশি বেড়েছে। সপ্তাহজুড়ে এ খাতের দর ২৪.০৬ শতাংশ বেড়েছে। এদিকে পাট খাতের দর ১৩.৪৬ শতাংশ বেড়ে দ্বিতীয় এবং কাগজ ও প্রকাশনা খাতের দর ১১.৭৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে সিমেন্ট খাতে, এনবিএফআই, টেলিকম, ওষুধ ও রসায়ন খাত, জীবন বীমা, জেনারেল ইন্স্যুরেন্স খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে, সেবা-আবাসন, সিরামিক খাত, খাদ্য ও আনুষঙ্গিক খাত, মিউচ্যুয়াল ফান্ড, আইটি, টেক্সটাইল, ট্যানারি, ব্যাংক, ভ্রমণ ও অবকাশ খাতে এবং বিবিধ খাতের দর বেড়েছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০ খাতের দর বাড়লেও কমেছে কর্পোরেশন বন্ড খাতের দর। এই খাতের দর কমেছে ১.৯১ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments