ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয় এবং ইসলামী ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিংয়, মিডল্যান্ড ব্যাংক, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্ম, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments