ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে ওরিয়ন ফার্মা ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর আলোচ্য সপ্তাহটিতে ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ইস্টার্ন হাউজিং ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ইন্দো-বাংলা, জে এম আই হসপিটাল, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সি পার্ল বিচ রিসোর্ট এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments