
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ০৮ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিংকর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ পেপার মিলস লিমিটেডর ১৩১ কোটি ০২ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন হয় এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড ৯৭ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জে এম আই হসপিটাল রিকুইসিট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments