ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৭ আগস্ট, ২০২৩ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২২৫ কোটি ৭১ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯৭ কোটি ০৩ লাখ টাকা লেনদেন হয় এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড ৭৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালি পেপার, এমারেল্ড অয়েল, সী পার্ল বীচ রিসোর্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং, খান ব্রাদাস, জেমিনী সী ফুড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments