ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৫ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৫২ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০৩ কোটি ৫১ লাখ ০৩ হাজার টাকা লেনদেন হয় এবং দেশবন্ধু পলিমার লিমটেড ৭৬ কোটি ৮৯ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- বীচ হ্যাচারি, ইউনিয়ন ইনফিউসন, এ্যাপেক্স ফুটওয়ার, বাংলাদেশ মনোস্পুল পেপার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শমরিতা হসপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments