
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিস লিমিটেড ১৫৮ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা লেনদেন হয় এবং প্যাসিফিক ডেনিমস লিমটেড ১৩০ কোটি ১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, খুলনা প্রিন্টিং, ইভিন্স টেক্সটাইল, ওয়েস্টান মেরিন, সি পার্ল বিচ রিসোর্ট, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments