ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির মিল বন্ধ বা উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং লোকসান কমাতে কোম্পানির মিলগুলি বন্ধ বা সাময়িকভাবে উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিস্থিতিতে, কোম্পানির উত্পাদন ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে পরবর্তী ২ (দুই) মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ, কোম্পানিটির মিলের অন্যান্য কার্যক্রম যেমন- শিডিউল রক্ষণাবেক্ষণের কাজ ইত্যাদি যথারীতি চলছে। যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আবার শুরু করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারযবাজার ডটকম/এস.


































Recent Comments