ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অসুস্থতার কারণে তিনি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি মারা যান।
বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে অসুস্থ জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments