ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক সামান্য উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭০ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবস ১৪৬ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন বেড়েছে ১২৪ কোটি ১ লাখ ২১ হাজার টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৮ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ২৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.
























Recent Comments