মঙ্গলবার, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসালমনের মায়ের চরিত্রে দিয়া মির্জ়া !
spot_img
spot_img

সালমনের মায়ের চরিত্রে দিয়া মির্জ়া !

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক সময় যাঁর সৌন্দর্যে মুগ্ধ ছিল গোটা বলিউড, আজ তাঁকেই নাকি একদিন সালমন খানের মায়ের চরিত্রে অভিনয় করতে হবে—এমন কথাই প্রথম ছবির সেটে শুনেছিলেন দিয়া মির্জ়া। সম্প্রতি ফরাহ খান-এর শো-তে এসে সেই পুরনো স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই।

তুমকো না ভুল পায়েঙ্গে ছবিতে সালমন খান-এর নায়িকা ছিলেন দিয়া মির্জ়া। তখন দিয়ার বয়স মাত্র ১৯। সেই সময়ই নাকি সালমন তাঁকে বলেছিলেন,“একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে।”

১৯ বছরেই বাড়ির মালিক দিয়া

ফরাহর শো-তে দিয়া জানান, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবির পারিশ্রমিক দিয়েই তিনি মাত্র ১৯ বছর বয়সে একটি বাড়ি কিনেছিলেন। শো-তে উপস্থিত ফরাহ ও তাঁর রন্ধনশিল্পী দিলীপের সামনেই সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।

ফরাহ সেই সময়কার শুটিংয়ের কথাও মনে করান। বলেন,“একটি গানের শুটিং চলাকালীন প্রায় দু’ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলাম।”

তিনি আরও জানান, মাত্র অর্ধেক দিনে গানটির শুটিং শেষ হয়েছিল। তখন দিয়া ও সলমন—দু’জনকেই আলাদা ভ্যানিটি ভ্যান ছাড়া, গাছের আড়ালেই পোশাক বদলাতে হত।

‘তখন বুঝিনি, আজ বুঝি’

দিয়া হাসতে হাসতে জানান, একদিন শুটিং সেটে তিনি ও রাজপাল যাদব অপেক্ষা করছিলেন। সেই সময় সালমনের মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সদ্য সন্তানের জন্ম দিয়েছেন—এ কথা শুনে দিয়া বিস্ময় প্রকাশ করেছিলেন। তখনই সালমন বলেছিলেন,“চিন্তা কোরো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে।”

তখন কথাটা মজা বলে মনে হলেও, আজ এসে তা নিয়ে হাসছেন দিয়া নিজেই।

আবার কি সালমনের সঙ্গে কাজ?

দিয়া বলেন, “এখন তো সালমন এমন অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, যাঁরা বয়সে অনেকটাই কম।”তবে ফরাহ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, “তা ঠিক নয়। উনি তো ইতিমধ্যেই চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে কাজ করছেন।”

‘মাতৃভূমি’-তে দিয়া?

সালমনের আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে আলোচনা চলাকালীন ফরাহ মজা করে বলেন,“যদি ছবিতে কোনও মায়ের চরিত্র থাকে, সলমনের দিয়াকেই নেওয়া উচিত।”

তবে দিলীপ তাতে আপত্তি জানান। তাঁর কথায়,“এখনই দিয়ার মায়ের চরিত্রে অভিনয় করার কোনও প্রয়োজন নেই। ওঁকে তো সলমনের ছোট বোনের মতোই দেখাবে।”

এই মন্তব্যে চটজলদি পাল্টা দেন ফরাহ— “ছোট বোন কেন? ও তো এখনও সলমনের নায়িকার মতোই লাগে!”

হালকা মজা, নস্টালজিয়া আর বলিউডি স্মৃতিতে ভর করে—ফরাহর শো-তে দিয়ার এই অকপট আড্ডাই এখন চর্চার কেন্দ্রে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments