ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের সম্মতি দেওয়ার পর ৮ দিনে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। এছাড়া প্রায় সমপরিমাণ ইরানি তেল এখনও সাগরে রপ্তানির পথে রয়েছে।
সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ট্র্যাকিং সংস্থা ট্যাংকার ট্র্যাকারস এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি বলেছে, “গত ১৫ জুন থেকে এখন পর্যন্ত ইরান ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে এবং প্রায় সমপরিমাণ তেল এখন রপ্তানির পথে সাগরে রয়েছে।”
ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা ৪০ দিন ধরে সংঘাত এবং এরপর যুদ্ধবিরতির নামে এক মাসেরও বেশি সময় স্থবির অবস্থা চলার পর গত মে মাসের প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন এই চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
১৪টি পয়েন্ট সম্বলিত ৮০০ শব্দের ওই খসড়া প্রায় দেড় মাস ধরে পর্যালোচনা করার পর গত ১৫ জুন সেটিতে স্বাক্ষরের ব্যাপারে সম্মতি দেয় তেহরান।
এরপর গত ১৮ জুন চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লেখ ছিল, চুক্তিতে স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ থেকে অবরোধ তুলে নেবে ইরান। এর পরিবর্তে ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
চুক্তিতে স্বাক্ষরকারী উভয় পক্ষ এখন পর্যন্ত তাদের শর্ত মেনে চলছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments