বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভসিএনএ টেক্সটাইলের জালিয়াতি তদন্তে বিএসইসির কমিটি
spot_img
spot_img

সিএনএ টেক্সটাইলের জালিয়াতি তদন্তে বিএসইসির কমিটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের সিএনএ টেক্সটাইল নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে কোম্পানির স্পন্সর পরিচালকদের জালিয়াতি তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিয়ন্ত্রক সংস্থার গঠিত তদন্ত কমিটি সিএনএ টেক্সটাইলের পুরো বিষয় তদন্ত করবে। এর মধ্যে বিশেষ করে কোম্পানির স্পন্সর ও পরিচালকদের জালিয়াতির বিষয়টি বিশেষভাবে দেখা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে পুঁজিবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলন করে সিএনএ টেক্সটাইল লিমিটেড। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য ইস্যু ম্যানেজার হিসেবে সহায়তা করে এএফসি ক্যাপিটাল এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের পর ২০১৬ সালে বিনিয়োগকারীদের মাত্র ১০ শতাংশ স্টকের নামে কাগজ ধরিয়ে দেয় সিএনএ টেক্সটাইল। এরপর থেকেই কোম্পানিটি লাপাত্তা হয়ে যায়। ২০১৬ সালের পর এ কোম্পানির কাছ থেকে বিনিয়োগকারীরা কোন আর্থিক প্রতিবেদন পায়নি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর চলতি বছরের ১ মার্চ সিএনএ টেক্সটাইলে ৫ জন স্বাধীন পরিচালক নিয়োগ দেয় নিয়ন্ত্রক সংস্থা।

সেই ধারাবাহিকতায় এ কোম্পানির জালিয়াতি তদন্তে কোম্পানির স্পন্সর পরিচালকদের বিরুদ্ধে কমিটি গঠন করেছে বিএসইসি। এছাড়া সিএনএ টেক্সটাইলকে ঘিরে ইস্যু ম্যানেজার এএফসি ক্যাপিটাল এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডও জড়িত কিনা সে বিষয়েও তদন্ত করা হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments