শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিএসইর এমডি নিয়োগ
spot_img
spot_img

সিএসইর এমডি নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করছেন ভিসিপিয়াব সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন।

সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিয়ম অনুসরণ করে এখন তিনি নতুন পদে যোগদান করবেন।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শওকত হোসেনকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ শওকত হোসেকে এমডি হিসেবে নিয়োগের জন্য কমিশনের কাছে প্রস্তাব করেছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাকে এমডি হিসেবে প্রস্তাব অনুমোদন করেছে। তিনি আগামী তিন বছর এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ শূন্য রয়েছে। এই পদে গত বছরের আগস্ট পর্যন্ত মামুন-উর-রশিদ দায়িত্ব পালনকরে আসছেন বলে জানা যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments