বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিএসই‘র লেনদেনে সময় বাড়ছে
spot_img
spot_img

সিএসই‘র লেনদেনে সময় বাড়ছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ক্রয়-বিক্রয়ের সময় বাড়ছে। এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি আগামী ২৬ ফেব্রুয়ারি, রোববার কার্যকর হবে। এই তথ্য মঙ্গলবার ২১ জানুয়ারি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সিএসই কর্তৃপক্ষ। ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী রোববার থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে। লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে বেলা ২টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে বেলা ২ টা ৩৫ মিনিট থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত।

উল্লেখ, বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে সিএসইর চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানাগেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments