সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমার আমেজে গানচিত্র নিয়ে ফিরলেন সৈকত নাসির
spot_img
spot_img

সিনেমার আমেজে গানচিত্র নিয়ে ফিরলেন সৈকত নাসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিনেমার ‘ক্যাপ্টেন অব দ্য শীপ’ বলা হয় নির্মাতাকে। সিনেমা নির্মাণের পুরো যজ্ঞটা নিজের কাধে থাকে বলেই এই উপাধী। ঢাকাই ছবির অন্যতম ‘ক্যাপ্টেন অব দ্য শীপ’ হচ্ছেন সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’, ‘পাষাণ’, ‘হিরো-৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’ ও ‘ক্যাসিনো’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করে সৈকত নাসির হয়েছেন আলোচিত।

তবে বেশ কিছুদিন ধরেই নির্মাণে অনুপস্থিতি তার। তবে এবার ফিরলেন চিরচেনা জায়গায়। কিন্তু সিনেমা নয়, সিনেমার আমেজে নির্মাণ করেছেন নতুন একটি মিউজিক ভিডিও।

গানটির শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। কণ্ঠ দিয়েছেন কনা ও হাসান এস ইকবাল। এতে মডেল হয়েছেন জাহের আলভী ও অলংকার চৌধুরী। গানটিতে নাচের মুভমেন্ট, ক্যামেরা ও শটের ভিন্নতা দর্শকদের নজর কেড়েছে।

সৈকত নাসির ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্র নির্মাণ করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। তবে সিনেমা-ওয়েব সিরিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments