মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসুখবর পেলেন পেস বোলার মারুফা
spot_img
spot_img

সুখবর পেলেন পেস বোলার মারুফা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুখবর পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার মারুফা আক্তার। নারীদের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন মারুফা।

লংকানদের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে মারুফা নেন ৩ উইকেট। তাতে এই প্রথম সেরা ২০ জনের তালিকায় ঢুকেছেন তিনি। তার আগের স্থান ছিল ২৩। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন তিনি। বোলারদের র‌্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৮ নম্বরে।

মঙ্গলবার হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে বাংলাদেশের অফস্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ উন্নতি করে যৌথভাবে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। সোবহানা মোস্তারি তিন ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা। ওপেনার দিলারা করেছেন ২৬ রান।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments