শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসুজানগরে অপরূপ সৌন্দর্যের গাজনার বিল
spot_img
spot_img

সুজানগরে অপরূপ সৌন্দর্যের গাজনার বিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো পাবনা জেলা। আর এ জেলার সঙ্গেই সংযোগ রয়েছে দেশের সবচেয়ে বড় বিল চলনবিল। তবে এককভাবে আরেকটি বিল রয়েছে যা রীতিমতো দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। বিলটির নাম গাজনার বিল। পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত এ বিলটি ভ্রমণপিপাসু মানুষের মনের খোরাকও ভালোভাবেই জোগান দিচ্ছে।

সুজানগর উপজেলার প্রায় ১০ টি ইউনিয়নজুড়ে অবস্থিত এ বিলটি বর্ষার মৌসুমে পর্যটন কেন্দ্রে পরিণত হয়। পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি বিল হলো বিল গাজনা বা গাজনার বিল। প্রতিদিন অসংখ্য পর্যটক সেখানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাচ্ছেন। পাবনার এই অন্যতম পর্যটন কেন্দ্র গাজনার বিলে ভ্রমণপিপাসু পর্যটকরা ভরা বর্ষায় ঘুরতে আসেন। যতদূর চোখ যায় শুধু আকাশ আর বিলের স্বচ্ছ নীল পানি। মাঝে মাঝে দু-চারটি গাছ মাথা উঁচু করে আছে। ঝাঁকে ঝাঁকে পাখির দেখাও পাওয়া যায় বিলটিতে। এখানে রয়েছে আকাশ আর পানির মিতালি।

বর্ষা মৌসুমে প্রতিদিনই এখানে পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত হয়ে ওঠে। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই গাজনার বিল নতুন পানিতে থইথই করে। এ পানি থাকে পৌষ মাস পর্যন্ত। বর্ষার শুরু থেকে পৌষ মাস পর্যন্ত দীর্ঘ এ সময় শত শত সবুজ শ্যামল গ্রাম বেষ্টিত বিশাল বিস্তৃত ওই গাজনার বিল সত্যই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments