শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরসুপারফুড নাশপাতি: জেনে নিন উপকারিতা
spot_img
spot_img

সুপারফুড নাশপাতি: জেনে নিন উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাশপাতি পুষ্টির ‘পাওয়ার হাউস’ নামে পরিচিত। এটি ফাইবার, খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ একটি ফল। খাদ্যতালিকায় নাশপাতি রাখলে যেসব স্বাস্থ্য উপকারিতা যায় তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে।

ফাইবার সমৃদ্ধ: ফাইবারসমৃদ্ধ নাশপাতি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এতে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখে, হজমশক্তি বাড়ায়। ফাইবারসমৃদ্ধ এই ফল খেলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। ফলে বার বার খাওয়ার প্রবণতা কমে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ: নাশপাতি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি’য়ে ভরপুর একটি ফল। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‌্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাশপাতিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শক্তিশালী ইমিউন সিস্টেম বজায় রাখতে সহায়তা করে। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

হৃৎপিণ্ড সুস্থ রাখে: গবেষণায় দেখা গেছে, নাশপাতিতে থাকা ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখতে, কোলেস্টেরল কমাতে এবং সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে।

প্রাকৃতিক শক্তি বৃদ্ধি: নাশপাতিতে থাকা ফ্রুক্টোজ এবং গ্লুকোজসহ প্রাকৃতিক শর্করা শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করে। এছাড়াও নাশপাতিতে থাকা প্রাকৃতিক শর্করা, ফাইবার, ভিটামিন এবং খনিজ শরীরের নানা উপকার করে।

ত্বকের স্বাস্থ্য ভালো করে: নাশপাতিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বক সুন্দর রাখতে ভূমিকা রাখে। এসব পুষ্টি উপাদান ফ্রি র‌্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যার ফলে ত্বকের অকাল বার্ধক্য রোধ হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments