
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অত্যন্ত সুস্বাদু খাদ্য উপকরণ হলো কুমড়ার বড়ি। কুমড়ো বড়ি শুধু খেতেই ভালো নয় অনেক উপকারিতাও আছে এই কুমড়ো বড়ির। ঠিক কবে থেকে বাঙালির রান্নাঘরে বড়ির আগমন তা জানা যায় না। তবে প্রাচীন কাল থেকে বিভিন্ন তরকারির সঙ্গে বড়ির ব্যবহার হচ্ছে। শাক থেকে চিংড়ি মাছ বড়ির গুণে বদলে যায় রান্নার স্বাদ। মূলত শীতকালে বড়ি দেওয়ার প্রচলন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কুমড়ার বড়ি স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। বড়িতে যে ঘরোয়া মশলা মেশানো হয় অর্থাৎ জিরে, আদা, মরিচ এই সবগুলোর নানা উপকারিতা আছে। স্বাদ ফেরাতে খুব ভালো সাহায্য করে কুমড়ো বড়ি। রোগজীবাণুর প্রকোপ থেকে রক্ষা করতেও ভূমিকা রয়েছে এই বড়ির। স্বস্থ্যবিদদের মতে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই বড়ি। কুমড়োয় ভিটামিন, মিনারেল, শর্করা, ফাইবার রয়েছে তাই এই বড়ির উপকারিতা অনেক। কোষ্ঠকাঠিন্য সহ অনেক শারীরিক সমস্যা দূর করে এই বড়ি।

ডাল সারারাত ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিতে হয়। কুমড়ো কুড়িয়ে বেটে এরপর সঙ্গে লবণ, মরিচ, জিরা গুঁড়া, কালো জিরা, আদা, রসুন মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হয়। সব মিশ্রন একসঙ্গে মথে এরপর চালা কিংবা থালায় তেল বুলিয়ে হাতে ওই মিশ্রণ নিয়ে বড়ি দিতে হয়। এরপর রোদে তিন দিন টানা শুকিয়ে সংরক্ষণ করতে হয়। রান্না মাঝামাঝি হয়ে আসলে বড়ি ভেজে তরকারিতে দিতে হয়।
গ্রামীণ অর্থনীতিতে বড়ির বেশ গুরুত্ব রয়েছে। গ্রামাঞ্চল থেকে শহর এখন সবখানে বড়ি পাওয়া যায়। অনেকেই অনলাইনে বড়ি বিক্রি করেন। শীতকালে বড়ির বিক্রি সবথেকে বেশি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.এস.


























Recent Comments