
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেল ১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ০৯৯ পয়েন্টে।
ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৬ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments