
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৪ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২টা ৬ মিনিটে পর্যন্ত ডিএসইতে ৩৪৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২ টির, কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৮ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments