মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৩ ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স বাংলাদেশে
spot_img
spot_img

৩ ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স বাংলাদেশে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৮.৬৪ বিলিয়ন ডলার যা এই অর্থবছরের দেশের ব্যাংক খাতের মোট সংগৃহীত রেমিট্যান্সের ৩৬.১৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এনেছে ৬.১২ বিলিয়ন ডলার। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮৪৪ মিলিয়ন ডলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এনেছে ১.৬৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছর শেষে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে মোট রেমিট্যান্স এসেছে ২৩.৯১ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের তুলনায় ১০.৬৬ শতাংশ বেশি।

এর আগে, ২০২৩ অর্থবছরে দেশের ব্যাংক খাতে মোট রেমিট্যান্স এসেছিল ২১.৬১ বিলিয়ন ডলার। সে সময়েও শরিয়াভিত্তিক এই তিনটি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৬.৪১ বিলিয়ন ডলার যা সে সময়ে মোট ব্যাংক খাতের সংগৃহীত রেমিট্যান্সের ২৯.৬৮ শতাংশ ছিল।

ব্যাংক সদস্যরা বলছেন, গত দুই বছরে ডলার সংকটের কারণে অনেক ব্যাংক বেশি পরিমাণে রেমিট্যান্স আহরণে জোরালো ভূমিকা রেখেছে। কয়েকটি ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোর মাধ্যমে তাদের রিপেজেনটেটিভ এর পরিমাণ বৃদ্ধি করেছে। এ কারণে এসব ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে। তবে ব্যাংকারদের অনেকের মতে, কিছু কিছু ব্যাংক ডলার মার্কেটের নির্ধারিত দামের চেয়েও বেশি দামে রেমিট্যান্স কিনেছেন। বিষয়টি বিভিন্ন সময়ে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনেও।

এছাড়া ২০২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে থাকা ১০ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪.৯১ বিলিয়ন ডলার যা ব্যাংক খাতের মোট সংগৃহীত রেমিট্যান্সের ৬২.৩৫ শতাংশ। এই ১০টি ব্যাংকের ২০২৪ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৩২ শতাংশ। ২০২৩ অর্থবছরে এই ১০ ব্যাংকের মাধ্যমে ১১.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ ব্যাংকের মধ্যে ২০২৪ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহের দিক থেকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের যা ১৫০ শতাংশ। ন্যাশনাল ব্যাংকের ১০১ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৯৪ শতাংশ, জনতা ব্যাংকের ৫৭ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩০ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments