ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১ অক্টোবর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি ৬৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ২৫৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments