ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ২৭৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments