ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১৯ কোটি ৩২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৩২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments