ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২৪ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments