ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০জুলাই, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬৯ কোটি ২৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ পয়েন্টে।
ডিএসইতে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ২৭৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments