ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ সকাল ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৪৭ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ২১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৯২ লাখ ২২ হাজার ২৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.


































Recent Comments