ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২৯ কোটি ২১ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৪ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৫৮১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments