ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনের পরিমানও আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। দিন শেষে আজ ৫৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৩.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৩৩৫ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৪১০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৭.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২০০.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬৭ টির, কমেছিল ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯১২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৬.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১৩.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments