মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থানে সপ্তাহ শুরু বেড়েছে লেনদেন ও শেয়ারের দর
spot_img
spot_img

সূচকের উত্থানে সপ্তাহ শুরু বেড়েছে লেনদেন ও শেয়ারের দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ মে, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়ে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭৩.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৪.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৩.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪৭৮ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৯১৭.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ০৯৪.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮২২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৮ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০ শতাংশ শেয়ারের দর বেছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৩৭৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০০৫ শতাংশ বা ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮০৫.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৫৮৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments